1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ ও সাংগঠনিক সম্পাদক মিজান

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে প্রেসক্লাব চিলমারী‘র কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পূণরায় দৈনিক সকালের সময় পত্রিকার চিলমারী প্রতিনিধি মনিরুল আলম লিটু সভাপতি, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ছাবেদ আলী মন্ডল সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।

শুক্রবার (১নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন শপিং কমপ্লেক্সে প্রেসক্লাব চিলমারী‘র কার্যালয়ে আয়োজিত সাধারন সভায় প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও বিগত সময়ের নির্বাচন কমিশনার দৈনিক ভোরের দর্পন পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

এতে চিলমারী উপজেলা খোলা কাগজ প্রতিনিধি আব্দুল লতিফ মেহেদি সহ-সভাপতি, সিদ্দিকুল ইসলাম খোকন যুগ্ম সাধারন সম্পাদক, স্বাধিন ভোর প্রতিনিধি আব্দুর রহিম দুলাল অর্থ সম্পাদক, জিয়াউর রহমান জুয়েল তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক মাতৃজগৎ প্রতিনিধি আব্দুর রহমান রতন সাহিত্য ও ক্রিড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মঞ্জরুল আহসান দপ্তর সম্পাদক, আলমগীর হোসেন নারী বিষয়ক সম্পাদক, দৈনিক বিজনেস বাংলাদেশ ও চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান আলমগীর হোসাইন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক যুগের খবর প্রতিনিধি সাইফুল ইসলাম রাঙ্গা, দৈনিক যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকিকে কার্যকরী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!