1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আযানরত অবস্থায় মুয়াজ্জিন এর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আহমেদ, নাগেশ্বরী প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার মসজিদে আযানরত অবস্থায় আজ (২৫ অক্টোবর) রোজ শুক্রবার মুয়াজ্জিন মোঃ সাহেব আলী (৬৫) ইন্তেকাল করেছেন।

এশার নামাজের আযান দেওয়ার সময় মুয়াজ্জিন সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, দীর্ঘদিন চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আজকে আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।

মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।

তিনি রায়গঞ্জ ইউনিয়নের বাঙ্গালীর বস সরকার পাড়া গ্রামের বাসিন্দা, তিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!