1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

একটি বসত ঘর চান ভবঘুরে মানসিক প্রতিবন্ধী ছামিনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

ডা. শেখ মো. নূর ইসলাম,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকায় বসবাস মানসিক প্রতিবন্ধী ছামিনা বেওয়া (৫০) এর। নেই জমি কিংবা থাকার ঘর। স্বামী হারিয়েছেন অনেক আগেই। এখন অনেকটা ভাসমান মানুষের মতো। অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে কোনোমতে বসবাস তার। শীত ও বর্ষায় গুটেশুটে অতিকষ্টে থাকছেন সেখানে।
স্থানীয়রা জানান মানসিক প্রতিবন্ধী ছামিনা অনেকটা সিজনাল মানসিক প্রতিবন্ধী। বছরের অর্ধেকটা সময় কোথায় কীভাবে থাকেন কিংবা কাকে কী বলেন তার ঠিক নেই।

আর বাকিটা সময় কাটান প্রায় স্বাভাবিকের মতোই। তার বিয়ে হয়েছিলো এক ভিক্ষুকের সাথে। সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে থাকলেও ছেলেটা ছোট বেলাতেই কোথায় হারিয়ে যায় বলতে পারেন না। মেয়ে আর স্বামীকে নিয়েই ছিলো তার সংসার। নিজের সহায় সম্বল না থাকায় দুধকুমার নদের তীরবর্তী ওয়াপদা বাঁধের কিনারে অতিকষ্টে জীবন যাপন করতেন হতদরিদ্র এই ছোট্ট পরিবারটি। কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস ২০২০ সালের শেষ দিকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় স্বামী।

মানসিক বিপর্যস্ত হলেও মেয়েকে নিয়ে দিশাহারা হয়ে পড়েন একা হয়ে। কারণ মেয়ের বিয়ের বয়স হয়েছে। এরপরও স্থানীয়দের সহযোগিতায় ২ বছর আগে মেয়ের বিয়ে দিয়ে মাতৃত্বের দায় সেড়েছেন তিনি। সব হারিয়ে এখন যাযাবর জীবনযাপন তার। দুধকুমার নদের ওয়াপদা বাঁধে আশ্রয়স্থল থাকলেও এরই মধ্যে শুরু হয় নদের বাঁধ পূঃনির্মাণ প্রকল্পের কাজ। অর্থাভাবে সরাতে পারেনি তার আশ্রয়ের ঘরটাও। কিন্তু ছামিনার পুনর্বাসনের ব্যবস্থা না করেই সেই আশ্রয়স্থলটুকুও এসকাবেটর মেশিন (ভেকু) দিয়ে গুড়িয়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। ভেঙ্গে চুরমার হয় তার স্বপ্নের নীড়। আজ এখানে তো কাল এরেক জায়গায় যাযাবর জীবনযাপন করতে থাকেন ছামিনা।

এই অবস্থা দেখে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকায় অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘর তুলে দিয়ে সেখাইে থাকতে দেন এলাকাবাসী। তবে সেখানেও নেই সেনিটেশন ব্যবস্থা ও টিউবওয়েল। শীত, গ্রীষ্ম কিংবা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা ইউনিটের প্রচার সমন্বয়ক মামুনুর রশীদ মামুন জানান, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার ভুমিহীন জনগণের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করেই খাস জমি থেকে তাদের উচ্ছেদ করেছে। যার ফলে সামিনা বেওয়ার মতো আরও অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা জোর দাবি জানাই সরকারি ভাবেই এদের সবার নিরাপদ আবাসনব্যবস্থা নিশ্চিত করা হোক। এছাড়াও সরকারি ও বেসরকারিসহ সমাজের দানশীল মানুষদের সুদৃষ্টি কামনাও করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!