অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ও তালিকাভুক্ত সংগঠন হিজবুত তাহরিরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতদের পরিচয় সংক্রান্ত কোনো তথ্য দেয়নি পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, হিজবুত তাহরিরের দুই সদস্যকে তুরাগ থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৪ অক্টোবর সিটিটিসির হাতে গ্রেপ্তার হন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম।
Leave a Reply