1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ আহমেদ ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সিএসই ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীলতার প্রসারের লক্ষ্যে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এরপর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য।

সিএসই ফেস্ট উপলক্ষে সকালে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং বেরোবি সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ফেস্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “সিএসই বিভাগের আয়োজনে এই ফেস্টটিতে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ, কেননা এতে অংশগ্রহণ করে আমরা আমাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে আরও দারুণভাবে বিকশিত করতে পারি। তাই আমরা চাই এ ধরনের ফেস্টের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হোক।”

ফেস্টটিতে প্রজেক্ট শোকেসিং, গেমিং কনটেস্ট, ইনডোর গেম, আন্তঃবিভাগ প্রোগ্রামিং কনটেস্ট, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠাানের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!