1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

বিশ্ব গণমাধ্যমে আলোচনায় সাকিব, টুইটারে ঝড়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ২৬ তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ছাব্বিশের ঝড় যে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়ত কেউ আঁচ করতে পারেননি। ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত সাকিব দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশে। তবু সাকিবহীন বাংলাদেশকে মেনে নেওয়া খানিকটা যেন কষ্টের। কানপুরের সংবাদ সম্মেলনের পর তাই আলোচনায় কেবলই টাইগার ক্রিকেটের সাবেক এই ক্রিকেটার।

বাংলাদেশ তো বটেই বৈশ্বিক গণমাধ্যমেও একেবারেই শীর্ষে সাকিব আল হাসান। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, উইজডেন, পাকিস্তানে ডন, ক্রিকেট পাকিস্তান কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমক দিয়েছেন যার প্রভাব পড়েছে টুইটারেও।
অবসরের ঘোষণার পরেই ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। শুধু সাকিবই না, মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুরও উঠে এসেছিল ভারতের টুইটার ট্রেন্ডে। সারাবিশ্বেই ক্রিকেট ট্রেন্ডিংয়ে ওপরে আছেন সাকিব।

সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবেই ভারতের শীর্ষ সব গণমাধ্যমে শিরোনাম এখন তিনিই। কেউ সামনে এনেছে অবসরের ঘোষণাকে, কেউ কথা বলছেন কানপুরে তার ক্যারিয়ার শেষের সম্ভাব্যতা নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, এবিপি, এনডিটিভি সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলোকে।

আল-জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথা এনেছে সামনে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনামে এনেছে তারা। রয়টার্স সাকিবের অবসরকে উল্লেখ করেছে ‘বিস্ফোরক’ হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা।

মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানালেও সাকিব সামনে রেখেছেন নিরাপত্তা ইস্যুকে। যদি নিরাপদ বোধ না করেন তবে কানপুরেই হয়ত শেষবার দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!