1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বল তুলতে গিয়ে নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে
দুধকুমার নদের পাড়, ছবি:নিজস্ব প্রতিনিধি

আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ(৭ সেপ্টম্বর) শনিবার দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নীচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে। জানা গেছে সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারি অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলাম এর ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছে। ওসি জানান পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!