আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য গণ ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে।
আজ ২৬ আগষ্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই কর্মসূচি গ্রহণ করেন। শিক্ষার্থীদের ৩ দিনের টোটাল কালেকশন ১ লক্ষ ২৫ হাজার ৬ শো ২৫ টাকা। শিক্ষার্থীরা উপজেলার সর্বস্তরের লোকজনের কাছ থেকে বন্যার্তদের জন্য টাকা উত্তোলন করে বিতরনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।
Leave a Reply