1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তহুমুল হক তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকেরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠন ও সফল আত্মকর্মী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব প্ল্যাটফর্ম ও দক্ষিণ বলদিয়া রাঙ্গালিরকুটি যুব বন্ধু পরিষদ এবং সফল আত্মকর্মী হিসেবে কফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এ ছাড়া ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্ন করা ৫ জন যুবকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!