এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয়, নিরাপদে সরে যাওয়া এবং আগুন নেভানোর কৌশল প্রদর্শন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক।
এ ছাড়া ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি ও মহড়ায় অংশ নেয়।
Leave a Reply