1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মেইন পিলার-১০০৯ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে সোনাহাট ২২ বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে ওই দিন সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার সোভারকুটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল(২৯), হাফেজ উদ্দিনের ছেলে মুজাফফর হোসেন(২২) এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার মৃত নুর আহম্মেদের মেয়ে শারমীন বেগম (২৫)।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতের আসাম পুলিশ কর্তৃক তারা আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, নারীসহ ওই তিন বাংলাদেশিকে আইনগত প্রক্রিয়া শেষে আব্দুল জলিলকে তার চাচা মোহাম্মদ আলী, মোজাফ্ফর হোসেন কে বড় ভাই রুহুল আমিন ও শারমীন বেগম কে তার দেবর ইমন আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!