এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ও ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ’ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম , উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আলফাজ আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগনের অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতা চেতনার কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া জরুরি।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply