1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহফুজুল ইসলাম কিরনকে আহ্বায়ক ও মোর্শেদুর রহমান আনিসকে সদস্যসচিব করা হয়েছে।

শুক্রবার (২৮আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। (২৮আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মজনু, মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, নাহিদ হাসান প্রিন্স, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নুর আমিন লেবু, কফিলুর রহমান ও মাহাবুব উল আলম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল হেলাল খান, শফিউল আলম সানু, গোলাম হোসেন মামুন ও আশরাফুল আলম শান্তকে। এ ছাড়া কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা। ভূরুঙ্গামারীর মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

সদস্যসচিব মোর্শেদুর রহমান আনিস বলেন, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে এনসিপির কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সংগঠনের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটি ছাত্র-জনতার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কথা বলছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!