1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ফুলবাড়ীতে এডিপি প্রকল্পে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফুলবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা আশা করি এই বাইসাইকেলগুলো বিদ্যালয়ে যাতায়াতে তোমাদের সহায়ক হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে।” তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকারও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিনামূল্যে বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!