1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

পাবিপ্রবির এক্সাম হল ভবনে অগ্নিকাণ্ড: ব্যাটারি বিস্ফোরণেই সূত্রপাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক্সাম হল ভবনের চতুর্থ তলায় আইপিএসের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের দশম তলা থেকে নামার সময় দেখা যায় পরিবহন পুলের চতুর্থ তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপরে উঠার চেষ্টা করা হলেও ঘন ধোঁয়া ও এসিডের তীব্র গন্ধের কারণে চতুর্থ তলায় পৌঁছানো সম্ভব হয়নি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইসলাম বলেন, “ঘটনাটি নিশ্চিত হতে আমি ও আমার বন্ধু রাকিব হল থেকে নেমে আসি। আগুনের সত্যতা যাচাই করে ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিই। কিছুক্ষণ পর তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, “আইপিএসের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটার কারণে আগুনের সূত্রপাত হয়। এতে ছয়টি ব্যাটারি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!