কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামকে উলিপুরে পৌঁছালে বিপুল উৎসাহে বরণ করে নেন স্থানীয় নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে তিনি উলিপুরে পৌঁছালে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলের শোডাউন করে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তাসভীর উল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হয়ে উলিপুরের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে উজার করে দিতে চাই। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও শিল্প কারখানা স্থাপনে কাজ করব।”
নেতা-কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর কুড়িগ্রাম-৩ আসনে তাদের নেতা ধানের শীষ প্রতীক পেয়েছেন। এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করতে বদ্ধপরিকর।
Leave a Reply