1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি প্রার্থী তাসভীরুল: ব্যক্তিগত চাওয়া নয়, জনগণের সেবা চাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সভাপতি তাসভীরুল ইসলাম বলেছেন, “আমার কোন ব্যক্তিগত আকাঙ্খা বা চাওয়া-পাওয়া নেই। আমি শুধুমাত্র এলাকার জনগণের সেবা করতে চাই। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা উন্নয়ন প্রকল্প এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাও বাস্তবায়ন করতে চাই।”

মঙ্গলবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পাওয়ার পর বিকালে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাসভীরুল ইসলাম বলেন, “আমাদের কুড়িগ্রাম জেলা নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এলাকাবাসীকে বাঁচানো আমাদের শহীদ জিয়ার প্রতিজ্ঞা ছিল। বেঁচে থাকলে আল্লাহর রহমতে সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানে এখনও কোনো শিল্পকারখানা নেই। বেকারত্ব বেশি, অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থান নেই। আমি আগামীতে তাদের জন্য কাজ করতে চাই। লক্ষ্য, আল্লাহ যদি সহায় হন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার এলাকার মানুষের জন্য কাজ করবো।”

তিনি আরও বলেন, “উত্তরের ৬ জেলার ৭ কোটি মানুষের দুঃখের কারণ তিস্তা। বন্যা ও খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছি এবং এর বাস্তবায়ন চাই।”

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, এরশাদুল হাবিব নয়ন, রমেশ সাহা সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!