1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত বিশ্ব ডিম দিবস-২০২৫

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন”—এই স্লোগানকে ধারণ করে নানা আয়োজনে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৫।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে ডিমের পুষ্টিগুণ, দেহ গঠনে প্রোটিনের ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু, এবং কুড়িগ্রাম সদর ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন।

সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সুজন চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে জেলার শতাধিক পোল্ট্রি খামারি ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!