1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

আইন পাশ হওয়ার আগে হচ্ছে না নির্বাচন কমিশন গঠন- জবি উপাচার্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে এখনো আইন না পাশ হওয়াই আগামীকাল হচ্ছে না নির্বাচন কমিশন। তবে কার্যক্রম এগিয়ে নিতে ৫ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আইন পাশ না হওয়ায় এখনি আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন কাজ করবে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসুর বিধিমালা ইউজিসি থেকে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালযয়ে। শীঘ্রই শিক্ষা মন্ত্রনালয়ে আইন চূড়ান্ত করনের জন্য একটি কমিটি গঠন হবে। এবং আগামী ১৫ দিনের মধ্যে এই আইন পাস হয়ে আসবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে জানানো হয়।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!