1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত -নয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ম্যাথ ক্লাবের কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি সিফাত ফয়সাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ মে)ম্যাথ ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোস্তাক আহমেদ ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

জানা যায়,জবির গণিত বিভাগের ম্যাথ ক্লাবের মূল কমিটির নির্বাচন ৭ই মে সম্পন্ন হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ৭টি শাখার উপকমিটি নির্বাচন হয়েছে। আজকে এই ৭ টি উইং এর প্রেসিডেন্ট দের মধ্যে থেকে প্রত্যেক উইং এর নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মূল কমিটির নির্বাচন করা হয়। পরে বিভাগের কনফারেন্স রুমে শিক্ষক উপদেষ্টারা সকল প্রতিনিধিদের সামনে ভোটের ফলাফল ঘোষণা করেন ।

এ বিষয়ে কমিটির সভাপতি সিফাত ফয়সাল বলেন “MathClub-এর মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ক্লাবের সভাপতি হিসেবে একাধিক ধাপের নির্বাচনে গনতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়া আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু পদ হিসেবে নয়, একটি সুযোগ ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি—যেখানে আমি ক্লাবের সকল সদস্যের জন্য একটি সক্রিয়, অংশগ্রহণমূলক ও শিক্ষনীয় পরিবেশ তৈরি করতে চাই।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন “আমি মাহামুদুল হাসান নয়ন , নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ‘ম্যাথ ক্লাব’-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য।গণিত বিভাগের শিক্ষার্থীদের শুধু গণিতের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও সেসব জায়গায় সফলতায় পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করবে এই ক্লাব ।”

কমিটির অন্যান্যদের মধ্যে ট্রেজারার হৃদয় মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের প্রধান, দফতর সম্পাদক রাজেশ রায়, প্রচার সম্পাদক উৎপল বাড়াই, কার্যনির্বাহী সদস্য মাসফিক আহম্মেদ ঘোষিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!