1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

রাজারহাটে ৯ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া গৃহবধূর

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

৯দিনেও সন্ধান মেলেনি কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজ হওয়া এক গৃহবধূর। এ ঘটনায় তার মা-বাবাসহ স্বজনদের দিন কাটছে দুশ্চিন্তায়।গত ৫মার্চ দুপুর থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ দিপালী রানী উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকণ্ঠ গ্রামের প্রাণ কুমারের স্ত্রী।

জানা গেছে, গত ৫মার্চ দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ গ্রামের প্রাণ কুমারের স্ত্রী দিপালী রানী তার সাতবছরের একমাত্র কন্যাকে বাড়িতে রেখে ভাতিজিকে ভাইয়ের কাছে পৌঁছাতে রাজারহাটে আসেন। এর পর থেকে বাড়ি ফিরেননি তিনি। তার মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ৮মার্চ ওই গৃহবধূর বাবা দীনবন্ধু রায় রাজারহাট থানায় একটি জিডি করেন। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি।

দিপালীর বাবা দীনবন্ধু রায় বলেন, ‘আত্নীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি মেয়ের খবর পাইনি। তার স্বামী চট্রগ্রামে রাজমিস্ত্রীর কাজ করে।’

প্রাণ কুমার ও দিপালীর মধ্যে দাম্পত্য কলহ থাকায় তার স্বামীর বাড়ির লোকজনও খোঁজ খবর রাখছেন না বলে তিনি জানান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!