কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
আজ ১ মার্চ (শনিবার) বিকাল ৩ ঘঠিকায় কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার র্যালিটি কুড়িগ্রাম পৌর বাজার হয়ে শাপলায় শেষ হয়।
উক্ত র্যালিটি জেলা সভাপতি মুকুল হোসেন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের ব্যবস্থাপনায় মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে, এই শ্লোগানে শ্লোগানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা সভাপতির বক্তব্যে বলেন, রমাদান মাস হচ্ছে আত্বগঠন করার মাস,এমাসে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে সুতরাং রমাদান মাসে পবিত্রতা রক্ষা সকল মুসলিমের দায়িত্ব, আমরা এমাসে দ্রব্যমুল্য উর্ধগতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
এসময় ছাত্রশিবিরের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply