1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

২০২৫ সালের মাদরাসায় ছুটির তালিকা প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

২০২৫ সালের মাদরাসায় ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা তালিকায় শনিবারের সাপ্তাহিক ছুটিও বহাল রাখা রয়েছে।

এ বছর মাদরাসায় প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জানুয়ারি এই ছুটি হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওর অঞ্চলে মোট ছুটি সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে।

ছুটির তালিকায় দেখা যায়, ২০২৫ সালে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলবে।

এছাড়াও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১৪ দিন সর্বোচ্চ ছুটি থাকবে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এ ছুটি চলবে। প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে জানিয়ে উপভোগ করতে হবে।

ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদরাসাকে যথাযথ পাঠ পরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ী ও দাখিল স্তরে অর্ধবার্ষিক পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওরাঞ্চলের মাদরাসাগুলোর প্রধানরা মোট ছুটি ঠিক রেখে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

এক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদরাসা শিক্ষা অধিদফতরের অনুমতি নিতে হবে আগে থেকে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদরাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

প্রত্যেক মাদরাসায় দৈনিক পাঠের ডায়েরি ছাপানোর নির্দেশনা দিয়েছে সরকার। ডায়েরিতে ছাত্রছাত্রীর পরিচিতি, আচরণবিধি, অভিভাবকের প্রতি পরামর্শ, শিক্ষকদের নাম, ধর্মীয় ও নৈতিক শিক্ষার জরুরি নির্দেশাবলী, ছুটির তালিকা, ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় দিবসে মাদরাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করতেও দেওয়া হয়েছে নির্দেশনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!