1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি:

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড দারুল নাজাত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোরে এসে সমাবেশ করে। এতে যোগ দেন নাগেশ্বরীর সর্বস্তরের তাওহীদ মুসলিম।

মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে
পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে তাওহীদ মুসলিমরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিল থেকে মুসলমানদের মসজিদ নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন,মাওলানা রফিকুল ইসলাম, মুফতি ছালিম আব্দুল্লাহ, জি এম এ আনছার আলী রয়েল প্রমূখ।

মুফতী নজরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয় ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!