1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ইউরোর শেষ ষোলোয় রাতে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-ইতালি

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর প্রথম ম্যাচে রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ পর্বে কোনোমতে রক্ষা পেয়ে নক আউট পর্ব নিশ্চিত করা আজ্জুরিদের সামনে এবার অপেক্ষা করছে প্রতিবেশী সুইস পরীক্ষা। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের লড়াই প্রায়শই দেখা যায়। যে কারণে একে অপরের বেশ পরিচিত। ইতালি শক্তিশালী হলেও ছেড়ে কথা বলবে না সুইজারল্যান্ড।

নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত ১০টায়।
আজ্জুরিদের কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন তার দল এগিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়াটদের বিপক্ষে খেলোয়াড়দের মান নিয়ে সমালোচনাকে তিনি মানতে পারছেন না। ৬৫ বছর বয়সি স্পালেত্তি গণমাধ্যমের মন্তব্যকেও উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে যারা তার দলকে চাপে রাখতে চায় তাদের প্রতি অনুরোধ জানিয়েছে এমন কিছু না করতে যাতে দলকে বাড়তি মানসিক চাপে পড়তে হয়। তার দল ধীরে ধীরে টুর্নামেন্টে উন্নতি করছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে দেখলে এটাই বলব আগে দল যা করেছে তা অতীত। এই দলটিরও ভালো করার সম্ভাবনা আছে।’

সবশেষ ইউরোয় গ্রুপ পর্বে এই সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইতালি। ওই ম্যাচে ম্যানুয়েল লোকাত্তেলি দুই গোল করেছিলেন। বাকি গোলটি এসেছিল আরেক তারকা সিরো ইমোবিলের কাছ থেকে। দুজনই এবার স্পালেত্তির দল থেকে বাদ পড়েছেন। বিবেচনা করা হয়নি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকেও। এ ছাড়া দলের দীর্ঘদিনের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি ও জর্জিও চিয়েলিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জুভেন্টাস ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা ফর্মহীনতায় ভুগছেন। ল্যাজিওর ২৯ বছর বয়সি ফরোয়ার্ড জাকাগনি বলেছেন নক আউট পর্বে তার দল ঠিকই জ্বলে উঠবে, ‘আমরা এখন শুধুমাত্র সুইজারল্যান্ডের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমরা প্রায়ই দেখে থাকি জাতীয় দল কখনও কখনও এই ধরনের পরিস্থিতিতে পড়ে। এরপর আবারও সময়মতো ঘুরে দাঁড়ায়। এখন আমরাও এটাই নিজেদের নিয়ে প্রত্যাশা করছি। সুইজারল্যান্ডের অনেক ভিডিও দেখেছি। তারা খুবই সংঘবদ্ধ দল। তারা একে অন্যের জন্য খেলে। এ কারণেই তাদের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে।’
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বেশ কিছু সিরি আ খেলোয়াড় দলে রেখে দারুণ আত্মবিশ্বাসী। বিশেষ করে ইন্টার মিলানের তারকা গোলরক্ষক ইয়ান সোমারের সঙ্গে বোলোগনার তিন খেলোয়াড় ড্যান এনডোয়ে, রেমো ফ্রুলার ও মাইকেল এইবিশার নিজেদের প্রমাণ করেছেন। নিষেধাজ্ঞার কারণে ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরিকে পাচ্ছে না ইতালি। কিন্তু জাকাগনি বলেছেন গোলের পর খেলোয়াড়দের অতি উদযাপনের কারণে বুকের পাঁজরে কিছুটা আঘাত পেলেও আগামীকালের (আজ) ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!