1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে শঙ্কা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

আর মাত্র কয়েকঘন্টা পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। বিশ্বকাপ ফাইনালের মহারণে মাঠে নামছে আসরের দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১১ বছরের শিরোপা খরা ঘোচানোর অপেক্ষায় ভারত আর অন্যদিকে প্রোটিয়াদের অপেক্ষা প্রথম বিশ্বকাপ জেতার। তবে বার্বাডোজের এই মহারণে বাদ সাধতে পারে বৃষ্টি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালের লড়াই শুরু হওয়ার কথা। বার্বাডোজে তখন সকাল ১০.৩০ মিনিট
অ্যাকুওয়েদার অনুযায়ী, সকাল ১০টা থেকে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা ২৯ শতাংশ। দুপুর ১২টার পর যা বেড়ে হবে ৩৫ শতাংশ। ঘণ্টাখানেকের মধ্যে সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দুপুর ১টা থেকে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য বৃষ্টিতে আজকের খেলা ভেস্তে গেলেও তেমন সমস্যা নেই। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে আগামীকাল (রবিবার)। তবে দু’দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে দু’দল যুগ্মভাবে ট্রফি জিতবে।
তবে ‘টাই’-এর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তাহলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!