ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গবৈষম্য দূর করা এবং বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে অপরাজয় বাংলাদেশ স্পেস টু লিড প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি অফিসার আশরাফুল আলম ।
এ সময় উপস্থিত ছিলেন অপরাজয় বাংলাদেশ উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।
পরে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply