1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

তুরাগে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ফেরিওয়ালা শফিকুল গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর তুরাগে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ভাঙারি ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তুরাগ থানাধীন রাজউক ৩য় প্রকল্পের ১৭ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন চরবল রামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে তুরাগসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ভাঙারি কেনাবেচা করত। তুরাগের পাকুরিয়া এলাকার নুরুর বাড়ির ভাড়াটিয়া সে।

জানা যায়, গত সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা নিজ চায়ের দোকানে থাকাকালে ওই শিশুকে কৌশলে ঘরের পাশের একটি কুমড়া ক্ষেতে ডেকে নিয়ে যায় শফিকুল। এ সময় ধারালো বঁটি দেখিয়ে শিশুটিকে আতঙ্কিত করে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে মা ছুটে এলে পালিয়ে যায় সে।

তুরাগ থানার ওসি রাহাৎ খান যুগান্তরকে বলেন, গ্রেফতার শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!